1. admin@thedailyagnikontho.com : admin :
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় দেশ‌টির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  সোমবার (২ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের এক দিন পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু হামলায় হত্যা করা হয়েছে জে‌নে বাংলা‌দেশ সরকার মর্মাহত, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এ ঘটনায় ইরা‌নের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জা‌নায় বাংলা‌দেশ। ‌বিবৃ‌তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, সংঘাত কোনো সমাধান আনে না।

বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে। এর আগে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় রোববার (১ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের সেই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। সেই সঙ্গে ইরানে হামলার ঘটনায়ও কোনো নিন্দা জানানো হয়নি। ওই বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে আজ আবারও বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com