1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গত ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না: পানিসম্পদ মন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
গত ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না: পানিসম্পদ মন্ত্রী

গত ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, গত ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এত বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থ ও মঙ্গলের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে।

আজ (শুক্রবার) সকালে জেলার সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন এ্যানি আরও বলেন, প্রধানমন্ত্রী গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, শহীদ ‎প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে এ কর্মসূচি শুরু করেছিলেন এবং সে সময় খাল খননের সুবিধাও পাওয়া গেছে।

ফসল উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাছচাষও বেড়েছিল। সবকিছু মিলে এলাকাটিকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছিলেন। মন্ত্রী জানান, এখন সারা বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাব। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। যারা অবৈধভাবে খালের জায়গা দখল করেছেন এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের আরও সতর্ক এবং সজাগ হওয়ার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান; বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি; সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ; চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন; জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com