1. admin@thedailyagnikontho.com : admin :
ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: হুমায়ুন কবির - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গত ১৫-১৬ বছর বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। ভারতের সরকারের সম্পর্ক ছিল কেবল শেখ হাসিনার সঙ্গে। আমরা ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সাস্টেইনেবল করতে হলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকতে হয়। আজ শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘এই ক্ষেত্রে অবশ্য চ্যালেঞ্জ আছে। তাদের দেশে (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টেকসই হবে না। এই বিষয়টি নিশ্চিত করতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আপত্তি নাই।’

জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী যেখানে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকে কিনবে সরকার। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট রাষ্ট্র আমাদের তালিকায় নেই।’ হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। প্রবাসীদের ভিসা জটিলতা, ফ্লাইটের ব্যবস্থাসহ সব উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এই সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com