1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: বিদ্যুৎ মন্ত্রী পাকুন্দিয়ায় আটক মাদক ব্যবসায়ী নাফিজকে ৬ মাসের কারাদণ্ড সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম নিয়ে মন্ত্রীর মন্তব্য উসকানিমূলক: হেফাজত কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল সম্পাদনা পরিষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও’র রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের ১২ গ্রুপ চূড়ান্ত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। একই সাথে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের বাসিন্দা ছিদ্দিকুর রহমানের পুত্র। এদিকে একই রাতে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাটিয়ারা পূর্ব এলাকার একটি সেতুর ওপর সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অবস্থান করছিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে কৌশলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব আরও জানায়, র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com