1. admin@thedailyagnikontho.com : admin :
দেবপুর মানব কল্যাণের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
দেবপুর মানব কল্যাণের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দেবপুর মানব কল্যাণের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৪নং উত্তর ঝলম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন দেবপুর মানব কল্যাণ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গত ২০ মার্চ শুক্রবার সংগঠনটির উদ্যোগে ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ করা হয়।

এই মানবিক কার্যক্রমে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর মানব কল্যাণের সভাপতি খালেদুল আমিন মুজাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মুজাহিদ, উপদেষ্টা তৌহিদুল ইসলাম ও আবুল ফজল বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাওসার আহমেদ সবুজ ও আব্দুল্লাহ আল নোমান, যারা পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রতিটি পরিবারকে দেওয়া হয় ২৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পোলাও চাল, নগদ ২০০ টাকা, ২ প্যাকেট লাচ্ছা সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। দেবপুর মানব কল্যাণের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com