1. admin@thedailyagnikontho.com : admin :
৩০ হাজার ৯ জন শ্রমিককে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রদান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
৩০ হাজার ৯ জন শ্রমিককে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রদান

৩০ হাজার ৯ জন শ্রমিককে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রদান

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এ ৩০ হাজার ৯ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়েছে। এ সেলে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৩০ হাজার ৯ জনকে আইনি সহায়তা দেয়া হয়। এ সময়ের মধ্যে ২২ হাজার ৮৩ টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়। ৪ হাজার ৬১৭ টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে; এর মধ্যে ৮২০ টি মামলা নিষ্পত্তি হয়।

বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩০৯ টি মামলায়; যার মধ্যে ১ হাজার ৯২০ মামলা এডিআর-এ নিষ্পত্তি হয়েছে। দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’- অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com