1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

গাজীপুর জেলার কোনাবাড়ীতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসসকে জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com