1. admin@thedailyagnikontho.com : admin :
বরিশালে ২৯টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: বিদ্যুৎ মন্ত্রী পাকুন্দিয়ায় আটক মাদক ব্যবসায়ী নাফিজকে ৬ মাসের কারাদণ্ড সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম নিয়ে মন্ত্রীর মন্তব্য উসকানিমূলক: হেফাজত কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নাল সম্পাদনা পরিষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও’র রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের ১২ গ্রুপ চূড়ান্ত
বরিশালে ২৯টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বরিশালে ২৯টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার বরিশাল জেলা প্রশাসন সূত্রে বিষয়টি জানা গেছে। বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলায় নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল তালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, ডোস্ট ফিলিং স্টেশন, লিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, শেখ ফিলিং স্টেশন, ইছাকাঠি ও সুরভী ফিলিং স্টেশন, রাব্বি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ সকল পেট্রোল পাম্পগুলোতে এ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

জেলার উজিরপুর উপজেলায় কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। জেলার আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলায় আরিফ, আশোকাঠি, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত তদারকি করবেন এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবেন। কোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com