1. admin@thedailyagnikontho.com : admin :
সরকার সেচ বাড়াতে ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখনন করবে: এ্যানী - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সরকার সেচ বাড়াতে ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখনন করবে: এ্যানী

সরকার সেচ বাড়াতে ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখনন করবে: এ্যানী

চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশন সুবিধা বাড়াতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, খাল পুনঃখনন কর্মসূচির লক্ষ্য দেশের কৃষি, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি এলাকায় উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বালারামপুরে সারাদেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচি দেশের নদী, খাল ও জলাশয় খননের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এ্যানী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় জুন ২০২৬ সালের মধ্যে মোট ১,২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে।

এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘কাবিখা’, ‘কাবিটা’ ও ‘টিআর’ কর্মসূচির মাধ্যমে জুন ২০২৬ সালের মধ্যে আরও ১,৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করবে। মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে দেশের মোট ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা অর্জনে বাকি কাজ বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com