1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ট্রেইনিং ইন্সট্রাক্টর কোর্স শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ট্রেইনিং ইন্সট্রাক্টর কোর্স শুরু

সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ট্রেইনিং ইন্সট্রাক্টর কোর্স শুরু

সিভিল এভিয়েশন একাডেমিতে আজ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর পাঁচ দিনব্যাপী ট্রেইনিং ইন্সট্রাক্টর কোর্স (টিআইসি) উদ্বোধন করা হয়েছে। ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলমান কোর্সটি দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিএও সার্টিফায়েড ইন্সট্রাক্টর এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির উপ-পরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান বিশ্বে এভিয়েশন খাত অত্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। এই ট্রেইনিং ইন্সট্রাক্টর কোর্স আমাদের প্রশিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইসিএও’র আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করা গেলে দেশের এভিয়েশন খাত আরো আধুনিক, দক্ষ ও নিরাপদ হয়ে উঠবে।’ তিনি আরো বলেন, ‘মানসম্পন্ন প্রশিক্ষক তৈরি ছাড়া এভিয়েশন খাতে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের কোর্স প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগও সৃষ্টি করবে।’ কোর্সটির প্রশিক্ষক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, ‘কোর্সটি আইসিএও’র কম্পিটেন্সি বেইজড ট্রেইনিং পদ্ধতির ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে।

অংশগ্রহণকারীরা এখানে আধুনিক প্রশিক্ষণ কৌশল, কার্যকর উপস্থাপন দক্ষতা, মূল্যায়ন পদ্ধতি এবং প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবেন।’ তিনি আরো উল্লেখ করেন, এই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রশিক্ষকরা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হবেন, যা দেশের এভিয়েশন সেক্টরের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, ৫ দিনব্যাপী এই কোর্সে বেবিচক-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা আইসিএও নির্ধারিত মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং আইসিএও কর্তৃক সনদ লাভ করবেন, যা দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com