1. admin@thedailyagnikontho.com : admin :
যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে: গণমাধ্যম - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে: গণমাধ্যম

যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে: গণমাধ্যম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে শনিবার দেশটির গণমাধ্যম জানিয়েছে। তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানায়, ‘খার্গ দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে।’

ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩ হাজার ৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com