1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীকে দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। আজ বুধবার তিনি হাসপাতালে গিয়ে ডা. শংকরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় চিকিৎসকদের সঙ্গেও তিনি বিস্তারিত আলোচনা করেন। ডা. শংকরের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। হাসপাতালে উপস্থিত হয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দদেশের যে কোনো দুর্যোগ, মহামারি কিংবা সংকটময় পরিস্থিতিতে চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে দায়িত্ব পালন করেন। তাই চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এসময় উপস্থিত ছিলে- ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, আইসিইউ ইনচার্জ ও সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ। গত ১২ এপ্রিল দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হাম-রুবেলা গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী।

প্রথমে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com