1. admin@thedailyagnikontho.com : admin :
ফ্রাঙ্কফুর্টে টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সর্বশেষ :
অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ জন ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী: ট্রাম্প পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে: পাটমন্ত্রী টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-মন্ত্রী
ফ্রাঙ্কফুর্টে টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি

ফ্রাঙ্কফুর্টে টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

বৈশ্বিক টেক্সটাইল শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন টেকটেক্সটিল ২০২৬ ও টেক্সপ্রসেস ২০২৬ শুরু হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২১-২৪ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে বৈশ্বিক টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ মিলনমেলার সূচনা হয়। প্রদর্শনীতে বাংলাদেশ থেকে এম অ্যান্ড এ কম্পোজিট লিমিটেড, ইকো প্যাক বিডি এবং টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠান টেক্সটাইল ও গার্মেন্টস প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে। এবারের টেকটেক্সটিল প্রদর্শনীতে ৪৯টি দেশের ১ হাজার ৫০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ১২০টির বেশি প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। অপরদিকে টেক্সপ্রসেসে প্রায় ২০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সব মিলিয়ে দুই প্রদর্শনীতে ১ হাজার ৭০০-এর বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি একটি বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হিসেবে উন্নত উপকরণ, টেকসই উৎপাদন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের একটি প্রতিনিধি দলও প্রদর্শনীতে অংশ নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময়, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা গ্রহণ এবং সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অনুসন্ধান করছে।

প্রদর্শনীর প্রথম দিনেই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রেতা ও শিল্পসংশ্লিষ্টদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। বৈশ্বিক টেক্সটাইল বাজারে উদ্ভাবন, গুণগত মান ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার এ অংশগ্রহণের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com