1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
প্রথম প্রান্তিকে ২৫ শতাংশের বেশি মুনাফা বেড়েছে সৌদি আরামকোর - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
প্রথম প্রান্তিকে ২৫ শতাংশের বেশি মুনাফা বেড়েছে সৌদি আরামকোর

প্রথম প্রান্তিকে ২৫ শতাংশের বেশি মুনাফা বেড়েছে সৌদি আরামকোর

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত তেল বিক্রির পরিমাণ বৃদ্ধি ও তেলের দাম বাড়ার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় মালিকানাধীন এই জ্বালানি প্রতিষ্ঠানটি সৌদি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের মোট আয় হয়েছে ৪৩৩.১০ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ১১৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলার)।

আগের বছর একই সময়ে এই আয় ছিল ৪০৫.৬৫ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ১০৮.১৭ বিলিয়ন ডলার)। কোম্পানিটি জানায়, ‘মূলত পরিশোধিত ও রাসায়নিক পণ্যের বিক্রির পরিমাণ ও দাম বৃদ্ধির পাশাপাশি অপরিশোধিত তেলের বিক্রির পরিমাণ ও মূল্য বাড়ার কারণে এই রাজস্ব আয় বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com