1. admin@thedailyagnikontho.com : admin :
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে: তথ্যমন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে: তথ্যমন্ত্রী

শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ চলমান রয়েছে। শিগগিরই জাতিকে একটি প্রায়-বিচারিক ক্ষমতাসম্পন্ন স্বাধীন গণমাধ্যম কমিশন উপহার দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন জাতীয় দৈনিক ‘আগামী সময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে আমাদের দলের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

অতীত ও বর্তমানের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি-গণমাধ্যম সম্পর্কে সরকারের যে খবরদারি করার প্রথাগত দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে সরকারকে সরে আসতে হবে। গণমাধ্যম জগতে সরকার কেবলই একজন সেবক এবং সম্প্রচার মাধ্যমসহ অন্য সবার মতো একজন অংশীদার মাত্র।’ তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠিত হলে, এর রেগুলেশনের কারণে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাবে না, তেমনি মালিক পক্ষও সাংবাদিকদের তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করতে পারবেন না।

অপরদিকে, কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যেকোনো ধরনের নৈরাজ্য তৈরি করা যাবে না। সব পক্ষকে এই কমিশনের আওতায় আসতে হবে। আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী দিনের সভ্যতাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে টিকে থাকতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড এবং অনলাইন প্ল্যাটফর্মের এই তীব্র প্রতিযোগিতার যুগে ‘আগামী সময়’ পত্রিকা অতীত ও বর্তমান সম্পর্কে সজাগ থেকে একটি শক্তিশালী অংশীদার হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক আগামী সময়-এর সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক ও বিশিষ্ট নাগরিকগণ অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

এ ছাড়াও বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com