1. admin@thedailyagnikontho.com : admin :
বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর

বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা ইকোনমিক জোনে (বেপজা ইজেড) তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী উৎপাদন শিল্প স্থাপনে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে আজ রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বেপজার নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. তানভীর হোসাইন এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লিয়াং ডিফা স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি বছরে ১৫ লাখ বিভিন্ন ধরনের আউটডোর পণ্য উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে তাঁবু, ক্যানোপি, ব্যাগ, ডাফল ব্যাগ, ওয়াটারপ্রুফ ড্রাই ব্যাগ, স্লিপিং ব্যাগ, ব্যাকপ্যাক, ত্রিপল, ইনফ্ল্যাটেবল বালিশ ও ম্যাট্রেস, এয়ার পিলো, মশারি, কার্পেট, ম্যাট, ফোল্ডিং চেয়ার এবং বিভিন্ন ধরনের বিন ও বাস্কেট।

এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২ হাজার ৯৭৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে, বিশেষ করে বেপজা ইকোনমিক জোনকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় সানশাইন আউটডোরকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানটির সফল ও নির্বিঘœ ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, এ বিনিয়োগ দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খোরশেদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সানশাইন আউটডোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com