1. admin@thedailyagnikontho.com : admin :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়

প্রথমবারের মতো আয়োজিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর শিরোপা জিতেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং রানার্সআপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের বিমান পরিবহন খাতকে একটি আঞ্চলিক হাবে পরিণত করতে কাজ করছে। মন্ত্রী বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্সে পরিণত করতে কাজ করছি।’ এএফসি ২০২৬ ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আন্তঃএয়ারলাইন্স ফুটবল প্রতিযোগিতা। দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিমান পরিবহন খাতের পেশাজীবীদের মধ্যে বন্ধুত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করা। দুই দিনব্যাপী ফুতসালভিত্তিক এ প্রতিযোগিতা ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আসরে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com