1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস

ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশ রোববার অনলাইনে বৈঠকে অপরিশোধিত তেলের উৎপাদন কোটা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো নিয়ে গঠিত জোট ওপেক প্লাস এর সদস্য রাষ্ট্র সৌদি আরব, রাশিয়া এবং আরও পাঁচটি দেশ আগস্ট মাসের কোটা নিয়ে আলোচনা করতে রোববার অনলাইনে বৈঠকে যুক্ত হবেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সুইস ব্যাংক ইউবিএস-এর পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘আগের মাসগুলোর মতোই ধীরে ধীরে উত্তোলন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।’ তিনি বলেন, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে তিনি জানান, বর্তমানে প্রকৃত উত্তোলন এখনো জোটের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালী কার্যত অচল করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলোকে উত্তোলন কমাতে হয়েছিল, যার ফলে তাদের তেল রপ্তানি কয়েক মাস ব্যাহত হয়। ওপেক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উত্তোলন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।

তবে ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মতি হয়। বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই ধীরে ধীরে সমুদ্রপথে পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং তেলের দামও যুদ্ধ-পূর্ব স্তরের কাছাকাছি নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com