1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ জেলায় ‘উন্নত পল্লী সমৃদ্ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

জেলা সমবায় অফিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেরনূর আলী, সুনামগঞ্জ সদর ইউসিজি লিমিটেড’র সভাপতি মোহাম্মদ আলী, উপকারভোগী সদর উপজেলার নারাইনপুর কৃষক সমবায় সমিতির সদস্য সালাহ উদ্দিন ছানা, মাইজবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের সদস্য সালেহা বেগম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি উপ-পরিচালক মো. জহিরুল হক খান। সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ (২ লাখ টাকার চেক) ও গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com