1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই দেশ গড়ার মহান সৈনিক: ডা. জুবাইদা রহমান - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই দেশ গড়ার মহান সৈনিক: ডা. জুবাইদা রহমান

তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই দেশ গড়ার মহান সৈনিক: ডা. জুবাইদা রহমান

প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ, তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে।”

আজ রাজধানী ঢাকার সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরবর্তীতে, তিনি শিশু দিবাযত্ন কেন্দ্র, ভূমি ভবন এবং শিশু দিবাযত্ন কেন্দ্র, পানি ভবন পরিদর্শন করেন এবং শিশুদের সাথে কেক কাটেন। এরপর পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

মানসম্মত, সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমে শিশুর জ্ঞান এবং সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করে ডা. জুবাইদা রহমান বলেন, “শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ায় সহায়ক।

এ সময় তিনি সকল কেয়ার গিভার মা-বোনদের, তাদের মানবিক এবং অত্যন্ত কঠিন কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৯২ সালে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ৬ টি ডে কেয়ার সেন্টার স্থাপনের মধ্যদিয়ে বাংলাদেশে ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু হয়।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। ‘আমি নয় আমরা’, ‘করবো কাজ গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com