1. admin@thedailyagnikontho.com : admin :
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। আজ শনিবার দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ২০০ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রামে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে সার্কিট হাউসে সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভা শেষে তিনি বন্যাকবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে, সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী অংশ নেন। চট্টগ্রাম বিভাগ ও জেলার সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকি জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইন প্ল্যাটফর্মে জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা যুক্ত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সহজ হবে।

আশ্রয়কেন্দ্রে শুধু আশ্রয়ের ব্যবস্থা করলেই হবে না, সেখানে অবস্থানরত মানুষ ঠিকমতো খাবার পাচ্ছেন কি না, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করাসহ প্রতিটি বিষয় নিবিড়ভাবে তদারকি করতে হবে।’ এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন। উল্লেখ্য, গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব প্রদান করে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com