1. admin@thedailyagnikontho.com : admin :
দেশের আরও চার পোশাক কারখানা পেল লিড সনদ, সংখ্যা বেড়ে ২৯০ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
দেশের আরও চার পোশাক কারখানা পেল লিড সনদ, সংখ্যা বেড়ে ২৯০

দেশের আরও চার পোশাক কারখানা পেল লিড সনদ, সংখ্যা বেড়ে ২৯০

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে আরও চারটি কারখানা পরিবেশবান্ধব ভবনের আন্তর্জাতিক স্বীকৃতি লিড সনদ অর্জন করেছে। এর মধ্যে দুটি কারখানা প্লাটিনাম, একটি গোল্ড এবং একটি সিলভার মানের সনদ পেয়েছে। নতুন চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এই সনদ দেয়।

জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মান, টেকসই পরিচালনা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পরিচালনাসহ বিভিন্ন সূচকে মূল্যায়নের পর কারখানাগুলোকে সনদ দেওয়া হয়। অর্জিত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড, সিলভার, গোল্ড ও প্লাটিনামÑএই চার স্তরে স্বীকৃতি দেওয়া হয়। সবশেষ স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে চট্টগ্রামের নর্থ নাসিরাবাদ শিল্প এলাকার ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ৯০ পয়েন্ট এবং গাজীপুরের ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড ৮৮ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরের করিম টেক্সটাইলস লিমিটেড ৭৩ পয়েন্ট নিয়ে গোল্ড এবং ঢাকার ধামরাইয়ের করিম টেক্স লিমিটেড ৫৩ পয়েন্ট নিয়ে সিলভার সনদ অর্জন করেছে। চারটি কারখানাই লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স রেটিং পদ্ধতির আওতায় বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পরিবেশবান্ধব মানদণ্ড পূরণ করায় এ স্বীকৃতি পেয়েছে। এই রেটিংয়ে নতুন ভবনের নকশা নয়, বরং পরিচালনাধীন ভবনের বাস্তব পরিবেশগত কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়। নতুন চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৯০ হয়েছে।

এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড, ১৮টি সিলভার এবং দুটি সার্টিফায়েড পর্যায়ের কারখানা রয়েছে। পরিবেশবান্ধব শিল্পকারখানার বৈশ্বিক তালিকাতেও বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জন এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতেও এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com