1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ: জাহিদ হোসেন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ: জাহিদ হোসেন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ: জাহিদ হোসেন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষকদের পাশে থেকে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, সমাজে বিভেদ, হিংসা বা অশান্তির সুযোগ সৃষ্টি করা যাবে না। ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে দেশের সর্বস্তরে উন্নয়ন এগিয়ে নিতে হবে।

মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে তালিকাভুক্ত এক হাজার ৩০০ কৃষকের মধ্যে ১৯০ জন কৃষকের হাতে খুঁটিসহ ছয়টি করে গাছের চারা এবং এক বস্তা করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে পাঁচটি চারা কৃষি অফিস এবং একটি চারা স্থানীয় বিসমিল্লাহ নার্সারি সরবরাহ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, হাকিমপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে, মন্ত্রী ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকার চার কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এছাড়া উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে চার্জার ফ্যান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমের হাতে ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com