1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরে সপ্তাহজুড়ে প্রাণঘাতী সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার পর রোববার রাতে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দু’টি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনি অঞ্চলের কুসরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি এএফপি-কে বলেন, বসতি স্থাপনকারীরা শহরের দক্ষিণাংশে নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, আগুনে মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে। এমনকি পাথরের নির্মাণকাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াদি আরো জানান, হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দসহ বিভিন্ন স্লোগানও লিখে গেছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি মসজিদে আগুন দেওয়ার খবর পেয়ে কুসরার উপকণ্ঠে সেনা পাঠানো হয়। বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। সেখানে অগ্নিসংযোগ এবং দেয়ালে লেখা স্লোগানের প্রমাণ মিলেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি পুলিশ এ ঘটনার তদন্ত করবে ও আলামত সংগ্রহ করবে।

অভিযোগ রয়েছে, পৃথক আরেকটি ঘটনায় তুলকারেমের কাছে কুর গ্রামে একটি মসজিদে আগুন দেয় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে তারা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগানও লিখে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘একদল বসতি স্থাপনকারী তুলকারেম গভর্নরেটের কুর গ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে এবং এর দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।’

গত শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হয়। এরপর ইসরাইলি সেনাবাহিনী নাবলুস শহর এবং আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালায়। তারা পশ্চিম তীরে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরুর ঘোষণা দিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারের তথ্য জানায়। গত শনিবার নাবলুস শহরের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে যায়। এএফপির একজন সাংবাদিক জানান, জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

ফিলিস্তিনি সূত্র জানায়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে যোদ্ধাসহ অন্তত ১ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। একই এলাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ৫ লক্ষাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীও বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com