1. admin@thedailyagnikontho.com : admin :
ফেনীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিবেশ মন্ত্রীর অনুদানের চেক বিতরণ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ফেনীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিবেশ মন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ফেনীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিবেশ মন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ফেনীর সোনাগাজীতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

উপজেলা বিএনপি আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, গত ১৯ জুলাই সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে ৩৩টি পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com