1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ

জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ০৯৯ বিলিয়ন) মার্কিন ডলার।

এদিকে, সোমবার (২৭ জুলাই) একদিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com