1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং: চীনা রাষ্ট্রদূত - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং: চীনা রাষ্ট্রদূত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে আজ সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকের পর চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত সাংস্কৃতিক বিনিময়কে চীন-বাংলাদেশ সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেছেন এবং এই ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো গভীর করতে সাংস্কৃতিক বিনিময় এক অনন্য ভূমিকা পালন করতে পারে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চীন ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময়কে আরো উচ্চতায় নিয়ে যেতে একসাথে কাজ করার বিষয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন।

বৈঠকে বাংলাদেশি পক্ষ রাষ্ট্রদূতের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করে উল্লেখ করেছে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ভালো ফলাফল বয়ে এনেছে। এই ক্ষেত্রে তারা সহযোগিতা আরো জোরদারের ইচ্ছা প্রকাশ করেন। উভয় পক্ষ সংস্কৃতি ও শিল্পকলা এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও ব্যবহারিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com