1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা এবং নির্বাহী কমিটির ৭৪তম সভা রোববার মতিঝিলস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি জনাব আহমেদ আযম খান এমপি।

সভায় মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের কল্যাণ ও পুনর্বাসনে কাজ করা হয়। ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শুধু যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারই নয় বরং সকল বীর মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারের তহবিলেও অর্থ জমা দেওয়ার সক্ষমতা অর্জন সম্ভব।

সভায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য জনাব মো. মনিরুল হক চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফুল ইসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল-মামুন সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় ট্রাস্টের মালিকানাধীন সম্পদ, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা এবং চলমান সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সভার সভাপতি জনাব আহমেদ আযম খান এমপি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com