1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে সময় লাগবে ২ বছর: বাণিজ্যমন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে সময় লাগবে ২ বছর: বাণিজ্যমন্ত্রী

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে সময় লাগবে ২ বছর: বাণিজ্যমন্ত্রী

দেশের চলমান গ্যাস সংকট কাটিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় প্রয়োজন, তা দিতে হবে।

সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি।

এ কারণে গ্যাস সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com