1. admin@thedailyagnikontho.com : admin :
শেরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
শেরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

শেরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর শহর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর পৌর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গতকাল শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সারাদেশে দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের আহ্বান জানানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com