1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের

কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, কুমিল্লার আয়তন, জনসংখ্যা ও মানুষের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রক্রিয়াটি এগিয়ে নেয়ার কাজ চলছে। আজ সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কুমিল্লা জেলার সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলের পররাষ্ট্রনীতি অভিন্ন। তিনি বলেন, আমরা জাতীয় রাজনীতি ভিন্ন ভিন্নভাবে করলেও যার যার অবস্থান থেকে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি এক। তাই সংকট মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। এ সময় বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে বাংলাদেশে দু’টি নতুন বিভাগ করার সিদ্ধান্ত রয়েছে।

এর একটি কুমিল্লা এবং অন্যটি ফরিদপুর। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা ও নোয়াখালীর মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। কুমিল্লা বিভাগ নিয়ে দুই অঞ্চলের মানুষের মধ্যে কোনো ধরনের আঞ্চলিক বিরোধ বা দ্বন্দ্ব তৈরি হোক, তা তারা চান না। মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদকের বিস্তার রোধ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সাধারণ মানুষের কাছে দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেয়া এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‌্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com