1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে

মোঃ মাহবুবুল আলম মামুন, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামের মলিশা বাড়ীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই জনকে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, রবিবার বিকাল আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ১) মোঃ মঞ্জুরুল আলম তুতু, পিতা- বাচ্চু মিয়া। সম্পর্কে তিনি অভিযুক্তের ভাতিজা। ২) খালেদা আক্তার বেভি বেগম, পিতা- মনিরুল হক। তিনি খাদঘর, দেবিদ্বার থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। সম্পর্কে তিনি অভিযুক্তের আপন বোন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে আজ বিকেলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠেছে একই বাড়ির বাসিন্দা মোঃ মোস্তাক আহম্মেদ আবু, পিতা- মনিরুল হক। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com