1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইসরাইল গৃহযুদ্ধ ও ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব একনেকে উঠবে কাল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতায় আগ্রহী চীন পিআইবি পরিচালক জাকির হোসেনের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে খেলাপি ঋণ ও দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত: বিশ্বব্যাংক বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু ইসরাইল গৃহযুদ্ধ ও ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
ইসরাইল গৃহযুদ্ধ ও ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ

ইসরাইল গৃহযুদ্ধ ও ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ফাটলের কারণে ইসরাইল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয়ভাবে ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনদোলু মঙ্গলবার (৬ অক্টোবর) জানায়, সিআইএ’র বিশেষ গবেষণা ইউনিট ‘রেড সেল’ গত আগস্টে ‘ভেতর থেকে ফাটল’ শিরোনামের এক গোপন প্রতিবেদনে এই আশঙ্কার কথা ব্যক্ত করে।

সামনে ২৭ অক্টোবরের নির্বাচন। তার আগেই একগুচ্ছ সঙ্কটে টালমাটাল ইসরাইলি সমাজ কাঠামো। প্রতিবেদনে বলা হয়—অর্থনৈতিক মন্দা, বাড়তি সামরিক খরচ, গোঁড়া আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ায় সাধারণ ইসরাইলিদের মধ্যে জনক্ষোভ এবং অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থীদের সহিংসতা পরিস্থিতি অস্থির করে তুলেছে। এরপরে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মারমুখী অবস্থান মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট আরো বাড়িয়ে দিচ্ছে।

গাজা- লেবাননে বছরের পর বছর ধরে চলা এবং ও ইরানে সম্প্রতি শুরু করা যুদ্ধের চড়া খেসারত দিতে হচ্ছে ইসরাইলকে। দীর্ঘ লড়াই শেষে ফেরা বহু সৈন্য মারাত্মক মানসিক ট্রমার মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে সাধারণ মানুষকে একের পর এক যুদ্ধের জন্য তলব করা হচ্ছে, অন্যদিকে গোঁড়া ইহুদিদের সেই সেনা দায়িত্ব থেকে রেহাই দেয়া হচ্ছে—এ নিয়ে সাধারণ ইসরাইলিদর অসন্তোষ এখন তুঙ্গে। একই সাথে যুক্তরাষ্ট্রসহ বন্ধুরাষ্ট্রগুলোর কাছে দিন দিন একঘরে হয়ে পড়ার ধারাবাহিকতা ইসরাইলকে মারাত্মক অভ্যন্তরীণ গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com