শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাহাপাড়া মন্দির পূজামণ্ডপে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নয়ন ঘোষকে হেনস্তা ও মারধর, তাঁর ব্যবহৃত স্মার্টফোন ভাঙচুর এবং ধারণকৃত ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
নয়ন ঘোষ দৈনিক অগ্নিকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তাঁর অভিযোগ, গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে নারায়ণগঞ্জের সাহাপাড়া মন্দির পূজামণ্ডপে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
নয়ন ঘোষের অভিযোগ, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যকে কয়েকজন ব্যক্তি হেনস্তা করছিলেন এবং তাঁর বিরুদ্ধে অপবাদ দিচ্ছিলেন বলে তাঁর কাছে প্রতীয়মান হয়। একজন সাংবাদিক হিসেবে তিনি ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে পূজামণ্ডপ কমিটির কয়েকজন ব্যক্তি তাঁকে বাধা দেন।
Leave a Reply