রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে জানানো হয়, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে কোন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে এই নির্দেশনা গুরুত্বসহকারে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply