1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: আন্তঃশিক্ষা বোর্ড - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ :
৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৭ নভেম্বরের মতো ৫ আগস্টও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে: মঞ্জু যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: ইরান সেনাবাহিনী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মী পাঠাচ্ছে বোয়েসেল এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: আন্তঃশিক্ষা বোর্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ও যুদ্ধ দুইয়ের জন্যই প্রস্তুত ইরান: আরাগচি ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি: ডা. জাহিদ হোসেন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির রাজশাহীতে উপকারভোগীদের মাঝে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে জানানো হয়, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে কোন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে এই নির্দেশনা গুরুত্বসহকারে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com