1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিকে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সংসদে দেওয়া লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক স্তরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দূর করতে শূন্য পদের তালিকা প্রস্তুত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের সার্বিক কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, এই নিয়োগ কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন হলে শিক্ষক স্বল্পতার কারণে ব্যাহত হওয়া পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে।

শুধু মাধ্যমিক বিদ্যালয় নয়, দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ঘাটতির চিত্রও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী। অনুমোদিত ২৬ হাজার ৬৮১টি পদের বিপরীতে বর্তমানে ১১ হাজার ৯৮৪টি পদে শিক্ষক কর্মরত আছেন। অর্থাৎ, কারিগরি শিক্ষায় শূন্য পদের সংখ্যা ১৪ হাজার ৬৯৭টি। ২ লাখ ৫০ হাজার ৩০৮টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন। ফলে মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষক পদ খালি রয়েছে।

শিক্ষক সংকট নিরসনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ৪৫তম ও ৪৯তম বিসিএসের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এসব বিসিএস ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ হলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংকট অনেকাংশে দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com