1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি

ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এই প্রতারণার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলেও পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন যে, সরকারি ফ্যামিলি কার্ড পেতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে উপস্থিত হতে হবে। এই ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় বুধবার ভোর থেকেই এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র নারী ওই দোকানে ভিড় করেন।

ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, দোকানে পৌঁছানোর পর তাঁদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ২০০ টাকার বিনিময়ে গ্রামীণফোনের একটি করে সিম ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বলা হয়, এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করানোর কথা স্বীকার করলেও ‘ফ্যামিলি কার্ডের’ কথা বলেননি বলে দাবি করেন। তাঁর দাবি, মসজিদের ইমাম প্রচারের সময় ভুল করেছেন। তবে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়ে জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতেই রুবেল মিয়া তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।

এদিকে খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আচারগাঁও গ্রামের সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত রুবেল মিয়া আগেই পালিয়ে যান।

ঘটনা প্রসঙ্গে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বিষয়টি ভুলবোঝাবুঝির কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং এ ঘটনায় কারও পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com