1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের লক্ষ্য: উপাচার্য ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি

সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি

একুশে নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সামরিক কৌশল ও জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত যুদ্ধপ্রচেষ্টা এবং মুক্তিবাহিনীর সমন্বিত তৎপরতা সশস্ত্র প্রতিরোধকে সুসংগঠিত ও চূড়ান্ত বিজয়মুখী অভিযানের দিকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছিল। সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা ছাড়িয়ে এই দিনটি আমাদের প্রতিরক্ষা দর্শন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের দীর্ঘমেয়াদি প্রস্তুতির সঙ্গে গভীরভাবে যুক্ত। একুশে নভেম্বরের এই তাৎপর্যকে কেবল অতীতের স্মরণে সীমাবদ্ধ না রেখে বর্তমান ও ভবিষ্যতের প্রতিরক্ষা নীতিতে এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল রাজনৈতিক, সামরিক ও জনযুদ্ধের এক সমন্বিত রূপ। প্রাথমিক প্রতিরোধের ধাপ পেরিয়ে সেক্টরভিত্তিক বিন্যাস, জেড, এস ও কে ফোর্সের মতো নিয়মিত বাহিনীর গঠন, নৌ-কমান্ডোদের অভিযান এবং নবগঠিত বিমানবাহিনীর প্রস্তুতি সংগ্রামকে বহুমাত্রিক সামরিক রূপ দেয়। একুশে নভেম্বরের সম্মিলিত প্রয়াস সেই সমন্বিত যুদ্ধদর্শনেরই ভিত্তি রচনা করে, যার ধারাবাহিকতায় গরিবপুর ও বয়রার সংঘর্ষ এবং সীমান্তবর্তী অভিযানগুলো পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে এবং ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। এই ইতিহাস প্রমাণ করে যে বিচ্ছিন্ন প্রতিরোধ যখন সুপরিকল্পিত ও যৌথ সামরিক শক্তিতে রূপ নেয়, তখন কৌশলগত উদ্যোগ অনুকূলে আসে।

আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মূল শিক্ষা হলো স্থল, নৌ ও আকাশ—তিন বাহিনীর কার্যকর সমন্বয় ছাড়া জাতীয় নিরাপত্তা পূর্ণতা পায় না। সময়ের পরিবর্তনে যুদ্ধের ধরন পাল্টেছে; সাইবার সক্ষমতা, ড্রোন ও মানববিহীন ব্যবস্থা, ইলেকট্রনিক প্রস্তুতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যগত নিরাপত্তার মতো ক্ষেত্রগুলো আজ সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, পেশাদার ও সমন্বিত করে গড়ে তুলতে যৌথ প্রশিক্ষণ, আন্তঃবাহিনী সমন্বয় এবং দেশীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে প্রতিরক্ষা শক্তির অন্যতম ভিত্তি হিসেবে জনগণের আস্থা ও সমর্থন এবং বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টিকেও প্রাতিষ্ঠানিক অগ্রাধিকারে রাখা উচিত।

সশস্ত্র বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নে অতীতের বিভিন্ন নেতৃত্বের ভূমিকার ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, আন্তঃবাহিনী সমন্বয় ও দেশীয় সক্ষমতা বিকাশের উদ্যোগগুলোকে কার্যকর প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একুশে নভেম্বরের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিহিত থাকবে একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও প্রযুক্তিসমৃদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে, যা জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com