1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ফেনীর সোনাগাজীতে ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কোনো শিশুই যেন মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে: ডেপুটি স্পিকার ইইউ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ চায়: ইইউ রাষ্ট্রদূত ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক
৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

পাঠাভ্যাস ও বই পড়াকে উৎসাহিত করতে ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৬ আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর, ২০২৬) শুরু হচ্ছে। নগরীর টাউন হল চত্বরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলায় ৮টি সরকারি ও ৬৫টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জন কেনেডি জাম্বিল।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিল জানান, আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে ৯ দিনব্যাপী এই বিভাগীয় বইমেলা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য স্টল খোলা থাকবে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

বইমেলার বাড়তি আয়োজন প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভিন্ন ভিন্ন দিনে বিভাগের চারটি জেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এ ছাড়া মেলা চলাকালে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কচিকাঁচার উৎসব, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর বসবে। সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ হাসান ও আব্দুল হেলিম এবং জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com