1. admin@thedailyagnikontho.com : admin :
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম, কাল থেকে অনুশীলন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম, কাল থেকে অনুশীলন

সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম, কাল থেকে অনুশীলন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুরে ডমেস্টিক ফ্লাইটে তারা সিলেটে পৌঁছায়।

সিলেটে এসে আজ বিশ্রামে থাকলেও বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবেন ডাচরা। এর আগে গত ২০ আগস্ট সিলেটে পৌঁছে প্র্যাকটিস শুরু করেন লিটনরা।সিরিজের সবকটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানিয়েছে, আগামীকাল বেলা দুইটা থেকে নেদারল্যান্ডস দল অনুশীলন করবে এবং বাংলাদেশ দলের অনুশীলন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অনুশীলন শুরুর আগে দুই দল গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজটি মাঠে গড়াবে ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com