1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজধানীর ৭ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজধানীর ৭ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে

রাজধানীর ৭ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে

যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে নতুন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে ট্রাফিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হওয়া সাতটি মোড় হলো- হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট মোড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিটিসিএ’র পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এ পরীক্ষামূলক সিগন্যাল ব্যবস্থা তদারকি করবে।

এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গতকাল এই সাতটি মোড়ে নতুন স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় ধাপে ধাপে রাজধানীর ২২টি মোড়ে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com