1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জামায়াত জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে: শফিকুল ইসলাম মাসুদ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জামায়াত জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে: শফিকুল ইসলাম মাসুদ

জামায়াত জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে: শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত শুধুমাত্র ভোটের রাজনীতি করে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, জামায়াত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে।

আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি যথাক্রমে হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, মো. ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চলসহ মহানগরী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় ঐক্য বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতি আরও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে। ক্ষমতা দখল করা জামায়াতে ইসলামির লক্ষ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতা দখলের জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো জামায়াত কোন সন্ত্রাসী, চাঁদাবাজ বা অন্যায়কারীকে লালনপালন ও প্রশ্রয় দেয় না।

জামায়াতে ইসলামি সৎ, যোগ্য ও আদর্শিক মানুষ গঠনের মাধ্যমে মসজিদের ইমাম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি করে যাচ্ছে। অনুষ্ঠানে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স (আইএলসি)’র ১১৩তম সেশন, ২০২৫ শেষ করে দেশে আসায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com