1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস। যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি।

আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমসের কলম বিরতি, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মতো বাধাগ্রস্ত হয়।

তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে বিগত অর্থবছরের তুলনায় আরো বেশি সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছে। তবে চলতি অর্থবছরের শেষের ১৫ দিন বাকি থাকতেই বিগত অর্থবছরের কনটেইনার হ্যান্ডলিংয়ের মোট পরিমাণকে অতিক্রম করেছে।

কনটেইনার হ্যান্ডলিং এর বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করবে। চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২৪ অর্থবছরে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার ও ২০২২-২৩ অর্থবছরে ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস কনটেইনার হ্যান্ডেলিং করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com