শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে যেত। তার দাবি, কোনো পলাতক স্বৈরাচার কখনো বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসে না। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থায় নির্বাচনে প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগকে ঐতিহাসিক দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়নি। দলের ভেতরে অনেকে বিশ্বাস করে তারা ফিরবে। কিন্তু ইতিহাস বলে, কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে আবার জিতে আসতে পারে না। ১৯৭৫ সালের আগস্ট ও ২০২৪ সালের আগস্টের তুলনা টেনে তিনি বলেন, ‘৭৫-এ শেখ মুজিব পরিবারসহ ঘরে বসেই নিহত হয়েছিলেন, পালাননি।
আর ২৪-এর আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে সহানুভূতি পাওয়া যায়-বাংলাদেশে সেটি প্রমাণিত। কিন্তু হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি সম্ভব নয়। ফুয়াদ আরও বলেন, ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনা বিদেশে গিয়েছিলেন, তবে তা ছিল জেল থেকে বের হয়ে স্বেচ্ছায় যাওয়া। এবার তিনি গণঅভ্যুত্থানের চাপে পালাতে বাধ্য হয়েছেন।
যদি তিনি গণভবনে বসেই মৃত্যুর সিদ্ধান্ত নিতেন, তাহলে দলটা টিকে যেত, মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ মুজিবের পর শেখ হাসিনা ও শেখ রেহানা বাবার রাজনীতি থেকে শিক্ষা নিয়েছিলেন। তাদের রাজনৈতিক উত্তরসূরি ছিল। কিন্তু শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়েজ নেই; আছে কেবল বিতর্কিত সন্তান ও পরিবার।
Leave a Reply