1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এর আগে দলটির সম্মানে আজ মঙ্গলবার রাজধানীর ইন্ডিয়া হাউসে তাদের সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধনের কথা তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, এটি দুই দেশের অভিন্ন ভূগোল, ইতিহাস, ভাষা এবং সংস্কৃতির ওপর নিহিত।

ভার্মা উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের নারী ক্রিকেট দলই চিত্তাকর্ষক রূপান্তরের মধ্য দিয়ে গেছে, আবেগ ঢেলে দিয়ে প্রতিযোগিতা করেছে এবং উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে, যা তাদের নিজ নিজ জাতিকে গর্বিত করেছে।বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি।

আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা করেন এবং তাদের শুভ কামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং এবারের বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে যাওয়া শাথিরা জাকির জেসি।

তিনিই হবেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি আইসিসি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন। নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com