1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দীর্ঘ দুই বছর পর উৎসব মুখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। ম্যাচটিতে ২-১ গোলে ফরিদগঞ্জ মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো নানা কারণে সেটা আসলে হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম হিসেবে এই টুর্নামেন্ট কাজ করবে।

কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে। আমাদের একটা যাত্রা শুরু হলো। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়মকে পিছনে ফেলে মাঠমূখী হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক মো: গোলাম জাকারিয়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। ১৯৮৪ সাল থেকে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হওয়ার পর দুই বছর বন্ধ ছিলো। এই টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com