1. admin@thedailyagnikontho.com : admin :
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম

অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম

অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার তালিকায় এক ডজনেরও বেশি সাইট যুক্ত হতে পারে বলে জানা গেছে। নিষেধাজ্ঞার এই তালিকায় হোয়াটসঅ্যাপ এবং রেডডিট, স্ট্রিমিং জায়ান্ট টুইচ এবং গেমিং প্ল্যাটফর্ম ফার্ম রোবলক্স সাইট যুক্ত হতে পারে বলে রোববার দেশটির নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যেই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, যা বিশ্বে প্রথম।

তবে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট আরো ১৬টি কোম্পানিকে চিঠি লিখে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিরাপত্তা মূল্যায়ন করতে বলেছেন, যাতে তারা নতুন আইনের আওতায় পড়ে কি-না, তা নিশ্চিত করা যায়। তালিকায় পিন্টারেস্টের পাশাপাশি লেগো প্লে, স্ট্রিমিং কোম্পানি কিক ও গেমিং প্ল্যাটফর্ম স্টিমও অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় সম্প্রচারক এবিসি জানিয়েছে, যদি কোম্পানিগুলো মনে করে যে তাদের প্ল্যাটফর্মটি নিষেধাজ্ঞার আওতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হওয়া উচিত, তবে তাদেরকে মামলা করতে হবে। ইনম্যান গ্রান্ট নেটওয়ার্ককে বলেন যে কিছু বিষয় ‘বেশ স্পষ্ট’ হলেও, নিয়ন্ত্রক সংস্থা তাদের যথাযথ তদন্ত প্রক্রিয়া দেবে।তিনি বলেন, ‘আমাদের তাদেরকে সকলের কথা শুনতে হবে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা প্রথমে এমন প্ল্যাটফর্মগুলোতে মনোযোগ দেবে, যেখানে ব্যবহারকারীর সংখ্যা ও ক্ষতির ঝুঁকি বেশি।একজন রোবলক্স মুখপাত্র জোর দিয়ে বলেছেন, প্ল্যাটফর্মটি কোনও সোশ্যাল মিডিয়া কোম্পানি নয়, তাই এটির নিষেধাজ্ঞার মধ্যে পড়া উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com