1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা

চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা

চাঁদপুর জেলায় আজ ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় স্কাউটস্ ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, বাংলাদেশ স্কাউটস্, চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. হোসেন। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী।

কর্মশালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ও তথ্যচ্চিত্র প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন। মুক্ত আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা। মুক্ত আলোচনায় স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যরা অংশ নেয়। টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com