1. admin@thedailyagnikontho.com : admin :
ধলেশ্বরীর তীরে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ধলেশ্বরীর তীরে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং শুরু

ধলেশ্বরীর তীরে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং শুরু

টাঙ্গাইল সদর উপজেলায় নদী ভাঙন রোধে ধলেশ্বরী নদীর তীরে ৫১০ মিটার এলাকাজুড়ে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাকুয়ায় আপদকালীন জরুরি প্রতিরক্ষামূলক এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল সদরের উপজেলা প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। এ সময় জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলায় ধলেশ্বরী নদীর বাম তীরে আকস্মিক নদীভাঙ্গন দেখা দেয়।

ভাঙনের ফলে ঘর-বাড়ি, আবাদি জমি, রাস্তা, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে পড়ে। আপদকালীন জরুরি অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজের অংশ হিসেবে ধলেশ্বরী নদীর বাম তীরে ৫১০ মিটার এলাকাজুড়ে ৯৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং কাজ করা হয়েছে।

এর ফলে নদীর তীরের প্রায় ৫০০ পরিবারের বসতবাড়ি, আবাদি জমি, গ্রামীণ রাস্তা এবং মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদে থাকবে। পরবর্তীতে ভাঙন রোধে স্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com